মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
“ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু

দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারো একার নয়: মাওলানা মইনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ 🪪
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যােগে দোয়াও মুনাজাত  অনুষ্ঠিত।
৩০ নভেম্বর রবিবার সন্ধায় শহরের মিশনপাড়া এলাকায় জামায়াত ইসলামীর কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মুনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। এসময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
দোয়া মুনাজাতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান (টিপু), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,  মহানগরী জামায়াতের সেক্রেটারি  ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মোমিন,  সমাজ সেবক ইকবাল আহমেদ শ্যামল,  মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসূল, শ্রমিক নেতা রিদওয়ানুল আজিম প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102