মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
“ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন ছাত্রদল নেতা আশ্রাফুল ইসলাম নিরব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম নিরব।

বর্তমানে ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল নেতা আশ্রাফুল ইসলাম নিরব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। যিনি আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেও যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, আজ সেই মহীয়সী নারী হাসপাতালের বেডে যন্ত্রণাকাতর।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একটি দলের প্রধান নন, তিনি এদেশের কোটি কোটি মানুষের আস্থার ঠিকানা। তার সুস্থতা আমাদের জাতীয় অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবারও সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দেন। যাতে তিনি আবারও দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিতে পারেন।”

আশ্রাফুল ইসলাম নিরব নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বেগম জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত ও দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানান।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102