মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন এডভোকেট খন্দকার আকতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি দলীয় প্রধানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার। দেশনেত্রীর অটুট মনোবল আমাদের সবসময় উদ্দীপ্ত করে এবং যেকোনো প্রতিকূলতা মোকাবিলার সাহস জোগায়। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের ‘গণতন্ত্রের মা’।”

খন্দকার আকতার হোসেন আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই আমাদের কাম্য।”

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102