মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য  সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে- মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ 🪪
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর  আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন যে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন একটা চ্যালেঞ্জ । এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দৃঢ়তা এবং সাহসিকতার সাথে নির্বাচনী দায়িত্বশীলদের ভূমিকা পালন করতে হবে। ঝাল ভোট, কেন্দ্র দখল, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন সহ সকল নেগেটিভ বিষয়ে প্রশাসন ও দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি বলেন যে, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে যে জালিমের পতন হয়েছে, আর কোন স্বৈরাচার বা জালিম যেন জনগণের অধিকার হরণ করতে না পারে সেটাই হচ্ছে  আমাদের প্রস্তুতি।
তিনি ২৫ নভেম্বর মঙলবার সন্ধায় নারায়ণগঞ্জ ৪ আসনের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী দায়িত্বশীলদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগরী কর্মপরিষদের সদস্য  মোঃ জাকির হোসেন এর পরিচালনায় কর্মশালায় মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা  করেন মহানগরী সেক্রেটারি  ইঞ্জিনিয়ার মোঃ মানোয়ার হোসেন এবং নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি  মোঃ আবু সাঈদ মুন্না।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচএম নাসির উদ্দিন, মহানগর কর্ম পরিষদের সদস্য মোঃ ফরিদ উদ্দিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ডাক্তার হোসাইন, মাওলানা মুজিবুর রহমান শেখ, খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102