বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

ইসলামী হুকুমত কায়েম হলে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে: মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ 🪪
নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, এদেশে ইসলামী হুকুমত কায়েম হলে সকল ধর্মের মানুষই তাদের নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করার সুযোগ পাবে।
​২৩ নভেম্বর রবিবার বাদ যোহর ফতুল্লার পশ্চিম শিয়াচরের জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
​মাওলানা আবদুল জব্বার আরও বলেন,দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে,দেশ থেকে জুলম-নির্যাতন দূর হবে।এজন্য তিনি সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
​ফতুল্লা অঞ্চলের প্রধান সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “আমাদের ফতুল্লা অঞ্চলের প্রধান সমস্যা পয়ঃনিস্কাশন। আপনারা ভোটে মনোনীত করলে আমরা ইনশাআল্লাহ পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করব।”
​এছাড়া শিয়াচর আল হিকমা একাডেমিতে এক বক্তৃতায় মাওলানা আবদুল জব্বার সমাজে মাদকের ভয়াবহ আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,​”আমরা আগে দেখতাম মাদকের কারণে ছেলেরা মা-বাবাকে মেরে ফেলতো, কিন্তু ইদানীং দেখছি মা-বাবাও ছেলেকে মেরে ফেলছে। আমরা এই মাদকের আগ্রাসন থেকে পরিত্রাণ চাই।”তিনি মনে করেন, মাদকের আগ্রাসন থেকে বাঁচতে হলে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে মনোনীত করতে হবে।
​কুতুবপুরের পশ্চিম নন্দলালপুরে গণসংযোগকালে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে।”তিনি প্রতিশ্রুতি দেন যে জামায়াতে ইসলামী জয়ী হলে  ফ্যাক্টরীগুলোতে নারীদের কর্মক্ষেত্রে নারীদের দিয়ে নারীদের কর্মে পরিচালনা করার চেষ্টা করা হবে।
এসময় গণসংযোগে শতাধিক নেতাকর্মী নিয়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, মহানগর কর্ম পরিষদ সদস্য এডভোকেট মাইনউদ্দিন মিয়া, জামায়াত নেতা এডভোকেট মাসুদুর রহমান, এডভোকেট তাওফিকুল ইসলাম দিপু প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102