বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

না’গঞ্জ-৫: স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের সমর্থনে হাজীপুরে মতবিনিময় সভা, উন্নয়নের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ 🪪

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর পূর্বপাড়ায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।

প্রধান অতিথির বক্তব্যে নার্গিস মাকসুদ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “মাকসুদ হোসেন নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন আনা হবে। বিশেষ করে এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের মৌলিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।” তিনি এ সময় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের যোগ্যতাকে মূল্যায়ন করে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102