বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মিঠুন মিয়া’র শশুর ইন্তেকাল করেছেন  হয়রানি করলে ছাড় নেই: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসপি মিজানের ব্যবস্থা সর্বমহলে প্রশংসিত মন্ত্রী আসেন, তৎপরতা বাড়ে, তারপর? — আসমাউল হুসনা ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা রেজা রিপন তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক

ছাত্রনেতা সাইদুর রহমান আক্রান্ত: প্রশাসনের ব্যর্থতায় ছাত্র ফেডারেশনের উদ্বেগ ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে গঠিত গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি, ছাত্রনেতা সাইদুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ সাইদুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের চরম ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ আন্দোলনে সাইদুর রহমান সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে চলমান ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে তিনি নারায়ণগঞ্জের আনাচে-কানাচে ছুটে বেড়িয়েছেন। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন পরিত্যক্ত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানেও তিনি নেতৃত্ব দিয়েছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গুতে তার আক্রান্ত হওয়ার খবরে সংগঠন গভীরভাবে শঙ্কিত। ছাত্র ফেডারেশন অবিলম্বে তার দ্রুত সুস্থতা কামনা করেছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে নারায়ণগঞ্জে ডেঙ্গু এক ভয়াবহ মহামারীর রূপ নিয়েছে। প্রশাসনের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। জনগণের জীবনের চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় প্রশাসন অধিক আগ্রহী বলে অভিযোগ করেছে ছাত্র ফেডারেশন। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ইতিমধ্যে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সকল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন— নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে, জমে থাকা পানি ফেলে দিতে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে প্রশাসনের উদাসীনতাকে রুখে দিতে এবং ডেঙ্গু নামের এই ‘হত্যাযজ্ঞ’ থেকে মানুষকে রক্ষা করতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102