মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

‘দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ স্লোগানে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ 🪪

 “দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী” স্লোগানকে সামনে রেখে আজ সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ৭১-এর যুদ্ধকে এক মরণপণ সম্মুখ যুদ্ধ হিসেবে উল্লেখ করেন, যেখানে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একটি জাতি মিথ্যার ওপর দাঁড়াতে পারে না এবং মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস তুলে ধরার গুরুত্বারোপ করেন। তিনি দাবি করেন, প্রতি তিনজনে দুইজন ভুয়া মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক কারণে এদের তৈরি করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নভেম্বর মাসের শেষের দিকে সৈয়দ নজরুল ইসলাম চিঠি লিখেছেন, আমার ৮০ হাজার মুক্তিযোদ্ধার যাতায়াত ও ভরণপোষণের টাকা নেই, টাকা দরকার। এত ভুয়া মুক্তিযোদ্ধা কারা বানিয়েছে, তারা। দুটি কারণে বানিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে অবলম্বন করে যেখানে মুক্তিযোদ্ধা নাই ব্যক্তি আছে, ক্ষমতায় থাকার নির্মম মানসিকতা আছে। আরেকটি হলো যারা রাজনীতি করে তাদের টাকা তারা দিতে পারবে না তাই ২০ হাজার করে টাকা নাও। তোমরা কিছু নাও আমরা কিছু নেই। রাজনৈতিক কারণে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রহণ বা অনুমোদন দিতে আসেননি এবং তাদের বিতাড়িত করার অঙ্গীকার করেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের ছবি ও জীবনী দেয়ালে টাঙিয়ে রাখার এবং তাদের সুযোগ-সুবিধা, চিকিৎসা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে নিশ্চিত করার আহ্বান জানান। নঈম জাহাঙ্গীর বলেন, তাদের ফান্ডে ১৪০০ কোটি টাকা আছে, যা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা উচিত। তিনি সরকারকেও মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান এবং ৭১-এর গণহত্যায় জড়িতদের জাতি কোনোদিন ক্ষমা করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূর আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সৈয়দ মুনিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, বার সমিতির সভাপতি অ্যাড. হুমায়ুন সরকার, সাংবাদিক আবু সাউদ মাসুদ সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102