মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

বিএনপির মনোনয়ন নিয়ে সবাই ব্যস্ত, সংসদে যাবার জন্য অথচ রাজপথে আমি একাই: এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭০ 🪪
১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল–ইউসুফ খান (টিপু)-এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানবতাবিরোধী গণহত্যার রায়কে কেন্দ্র করে এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন অলি–গলি ও প্রধান সড়ক অতিক্রম করে। মিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে চাষাঢ়া গোল চত্বরে দাঁড়িয়ে সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন নারায়ণগঞ্জ মহানগরের ছাত্রদল থেকে শুরু করে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা আওয়ামী লীগের সহিংসতা ও রক্তচক্ষুর বিরুদ্ধে রাজপথে নেমেছি। আমরা শহরের প্রতিটি অলিগলি ঘুরে ঘুরে মিছিল করেছি, কিন্তু কোথাও ফ্যাসিবাদী দোসরদের দেখতে পাইনি। তারা পালিয়ে গেছে। আমাদের সজাগ থাকতে হবে। খুনি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ১৩ তারিখে আওয়ামী লীগের দোসররা যে প্রস্তুতি নিচ্ছে, আমরা তা রাজপথেই প্রতিহত করব।
তিনি আরও বলেন ভারতে বসে শেখ হাসিনা ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের ভেতরে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমরা সেই চক্রান্ত রুখে দেব। বাংলার জনগণ কোনো বিদেশি নীলনকশা মেনে নেবে না।
নিজের নেতৃত্বে চলমান আন্দোলনের প্রসঙ্গে এড. টিপু বলেন মহানগরে স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন, মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে আমি রাজপথে আছি এবং থাকব। অন্যদিকে বিএনপির মনোনয়ন নিয়ে সবাই ব্যস্ত কেউ সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে, কেউ নিজের স্বার্থের রাজনীতি করছে। কিন্তু রাজপথে আমি একাই। যেখানে সবার থাকার কথা, সেখানে একা আমি রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তুলছি।
তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন শহীদ জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে ১৩ তারিখে মানবতাবিরোধী স্বৈরাচারিনী হাসিনার রায়কে কেন্দ্র করে রাজপথে কোনো অরাজকতা হতে দেব না। আমরা রাজপথে জন্মেছি, রাজপথেই মরব। আমাদের কাছে নির্বাচন নয় দেশ বাঁচানোই এখন মুখ্য কাজ। দেশের মানুষকে বাঁচাতে হবে, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তবেই নির্বাচন অর্থবহ হবে।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কেউ ভয় পাবেন না। নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য ও কাজ-কর্ম চালিয়ে যান। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে চলাফেরা করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব আপনারা সজাগ থাকুন। যেন ফ্যাসিবাদী দোসররা কোনো ধরনের অপকর্ম বা নাশকতা চালাতে না পারে।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সহ-সভাপতি শাহাবুদ্দিন, ১৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আল-আরিফ, ১৭ নং ওয়ার্ড বিএনপির নেতা কাজী জুয়েল হাসান নাঈম, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সদর থানা শ্রমিকদলের সভাপতি আজিম সরদার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ, গার্মেন্টস শ্রমিক দলের নেতা মনির হোসেন, সাহিন মাদবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102