মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায়, ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ক্লিনিং ডে চালু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ 🪪

জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীর ভিক্টোরিয়া হাসপাতালে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অধীনে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ সূচনা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

এই যুগান্তকারী উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা হাসপাতালেও সপ্তাহে একদিন করে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। পরবর্তীতে জেলার সকল সরকারি হাসপাতালে নিয়মিতভাবে এই কার্যক্রম চালু করার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর বক্তব্যে সরকারি হাসপাতালের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অসুস্থতার মুহূর্তে সরকারি হাসপাতালই আমাদের একমাত্র ভরসা। এই স্থানটিকে পরিচ্ছন্ন ও সেবামুখী রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “হাসপাতালের নোংরা পরিবেশ পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে। দোষারোপের সংস্কৃতি পরিহার করে সবাই মিলে পরিচ্ছন্নতার একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে হবে।” জেলা প্রশাসক জানান, শুধু হাসপাতাল নয়, ধাপে ধাপে জেলার সকল সরকারি অফিসেও ‘ক্লিনিং ডে’ কার্যক্রম চালু করা হবে। তিনি এই উদ্যোগকে মানুষের আস্থা পুনরুদ্ধারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জহিরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102