মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করলো আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ 🪪
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাঁরা এই সমাজেরই মানুষ এবং আমাদেরই সন্তান। তাঁদের পাশে সবসময় সর্বদা আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা কাজ করছে। তারই ধারাবাহিকতায় ৩রা নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অনুদান জিআর চাউল প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়।
আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা মাস্টারের সভাপতিত্বে মানবিক কর্মসূচীর আওতায় চাউল বিতরণ করেন সরকারিভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন চাল বিতরণ কালে বলেন, বর্তমানে প্রতিবন্ধীরা সরকারি এবং বেসরকারি ভাবে যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলির মাধ্যমেও সেবা পাচ্ছে। আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এই মানবিক কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের যুবদল নেতা মন্তাজ উদ্দিন মন্তু,  যুব সংগঠক ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু ও সমাজকর্মী শাকিলা ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও মানবিক যোদ্ধারা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102