মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

অপরাধমুক্ত না’গঞ্জ গড়ার অঙ্গীকারে পুলিশ সুপার: জনমনে নতুন আশার সঞ্চার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩১ 🪪

একসময় ইতিহাস, সংস্কৃতি ও ব্যবসায়িক সমৃদ্ধির জন্য পরিচিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ, গত কয়েক বছরে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। চাঁদাবাজি, ভূমিদস্যুতা, খুন, ধর্ষণ, ডাকাতি, ইভটিজিং, কিশোর গ্যাং এবং বিশেষ করে মাদক ব্যবসার মতো অপরাধগুলো অক্টোপাসের মতো নারায়ণগঞ্জের সামাজিক কাঠামোকে গ্রাস করছিল। তবে সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তার কঠোর পদক্ষেপে অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তার নতুন আশা জেগেছে।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ সুপার জসিম উদ্দিন নারায়ণগঞ্জ জেলাকে অপরাধমুক্ত করতে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেছেন। তিনি জেলার সাতটি থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সকল পুলিশ সদস্যকে কঠোর নির্দেশ দিয়েছেন, “মাদক, ভূমিদস্যু, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই; যেই হোক না কেন, আইনের আওতায় আনতে হবে।” তার নেতৃত্বে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সফল অভিযান পরিচালিত হচ্ছে।

মাদকবিরোধী অভিযানে বড় বড় ডিলারদের ধরতে জোর কদমে কাজ চলছে। গ্রেফতারকৃতদের কল লিস্ট পরীক্ষা করে কল ট্রেকিং করা হচ্ছে এবং যারা মাদক ব্যবসায়ীদের শেল্টার দিচ্ছে, সেই প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসনেও পুলিশ সুপার জসিম উদ্দিন উদ্যোগী হয়েছেন। সড়ক দখল, ফুটপাত দখল ও অনিয়মিত অটোরিকশা চলাচল বন্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। চলমান উন্নয়নমূলক কাজের কারণে নাগরিক ভোগান্তি কমাতে তিনি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করছেন।

দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে জেলা পুলিশের চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়। জেলার পূজা উদযাপন কমিটিগুলো পুলিশ সুপারকে তার নেতৃত্বের জন্য ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে।

জেলা পুলিশের পাশাপাশি ডিবি, র‍্যাব-১১ ও প্রশাসনের যৌথ অভিযানে বড় বড় মাদক আস্তানায় অভিযান চলছে। ইতিমধ্যেই বহু কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মাদকদ্রব্য কোথা থেকে আসে, কারা শেল্টার দেয়, কোথায় সরবরাহ করা হয়, এসব তথ্য বের করতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

এলাকার সাধারণ মানুষ দাবি জানাচ্ছে যে, “নারায়ণগঞ্জ জেলার সাত থানার ওসি ও পুলিশ কর্মকর্তাদের আরও সক্রিয় হয়ে বড় বড় মাদক ডিলারদের ধরতে হবে এবং তাদের শেল্টারদাতাদের আইনের আওতায় আনতে হবে।”

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “নারায়ণগঞ্জের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমার অঙ্গীকার। মাদক, অপরাধ, কিশোর গ্যাং কাউকেই ছাড় দেওয়া হবে না।”

নারায়ণগঞ্জ জেলার মানুষ এখন আশাবাদী যে, পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে এবার সত্যিই “অপরাধ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ” গড়ে তোলা সম্ভব হবে। কারণ তিনি শুধু একজন প্রশাসক নন, নারায়ণগঞ্জের মানুষ ও সমাজব্যবস্থা সম্পর্কে ঘনিষ্ঠভাবে পরিচিত। এই শহরের রাস্তাঘাট, মানুষ, ইতিহাস তার কাছে সুপরিচিত।

নারায়ণগঞ্জ জেলাবাসী এখন একটাই প্রত্যাশা করছে – যদি নারায়ণগঞ্জ জেলার সাত থানার পুলিশ অফিসাররা একযোগে মাঠে নামেন, মাদক ও অপরাধীদের শেল্টারদাতাসহ সবাইকে আইনের আওতায় আনতে পারেন, তবে খুব শিগগিরই দেখা যাবে একটি অপরাধমুক্ত, নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ জেলা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102