বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৭৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১ অক্টোবর) গভীর রাতে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনের সড়কে।

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতাকর্মীরা বলেন, “আমরা লিংক রোডে রনি ভাইয়ের ব্যানার লাগাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে মশাল জ্বলছে। এগিয়ে গিয়ে দেখি নিষিদ্ধ সংগঠনের ব্যানারসহ কিছু ব্যক্তি মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশঙ্কা করি তারা নাশকতার পরিকল্পনা করছে।”

এ সময় যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পরে ফতুল্লা থানার এসআই নন্দন বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন— নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান শুভ, আরফান বাবু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল সিনহা, ফতুল্লা থানা যুবলীগের প্রচার সম্পাদক পাপন সরকার এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ হোসেন শামীম প্রমুখ।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম জানান,“যুবদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেন। ঘটনাটির তদন্ত চলছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102