মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
“ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু

সাংবাদিকে আহসান সাদিক শাওনের মায়ের মৃত্যুতে না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটির শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪–এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশ (৬৯) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

বুধবার (২৯ অক্টোবর) এক শোক বার্তায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহবায়ক শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, নাতি–নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102