শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

সাইনবোর্ড মোড়ে আবারও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১২ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ব্যস্ততম সাইনবোর্ড মোড় যেন ফুটপাত দখলের এক স্থায়ী চক্রে আটকা পড়েছে। প্রশাসনের বারবার উচ্ছেদ অভিযানের পরও শত শত ভাসমান দোকান নিয়ে ফের হাজির হচ্ছেন দখলদাররা। এই অরাজকতায় যাত্রীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে ছিনতাই-চুরির মতো অপরাধ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের (ডিসি) আদেশক্রমে ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম সাইনবোর্ড মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এর আগেও প্রায় দশ দিন আগে এখানে একটি উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। তখন ম্যাজিস্ট্রেট দখলদারদের নামমাত্র জরিমানা করে সতর্ক করে দিয়েছিলেন যে, তারা যেন পুনরায় ফুটপাত দখল করে বেপরোয়াভাবে দোকান না বসায়।

ম্যাজিস্ট্রেট রাশেদ খান দখলদারদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা ফুটপাত দখল করে বেপরোয়াভাবে দোকান বসাবেন না। আপনাদের কারণে লোকজনের জ্যাম তৈরি হয়, যার কারণে ছিনতাই ও চুরি বেড়ে যায়। আপনারা জনগণের বা যাত্রীদের ক্ষতি করবেন না।”

প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর ও কুমিল্লার দিকে এই মোড় দিয়েই আসা-যাওয়া করেন। অথচ ফুটপাত দখল হয়ে যাওয়ায় এখানে কোনো সুশৃঙ্খল পরিবেশ নেই।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট টিম বিভিন্ন লটকানো ব্যানার, ফেস্টুনসহ অবৈধ দোকানপাটের কিছু মালামাল জব্দ করে। তবে স্থানীয়দের বক্তব্যে উঠে আসে এক হতাশাজনক চিত্র। তাদের মতে, ম্যাজিস্ট্রেট সরে গেলেই এক ঘণ্টার মধ্যে ফের দোকান বসে যাওয়াই যেন এই এলাকার অলিখিত নিয়মে পরিণত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102