মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ব্যবসায়ীরা দেশের অগ্রযাত্রায় অন্যতম চালিকাশক্তি: মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ 🪪

আজ ২৫ অক্টোবর ২০২৫ সম্মিলিত নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজের উদ্যোগে আজ বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের ক্লাব ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয় “ব্যবসায়ী নেতৃবৃন্দের ভাবনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: নারায়ণগঞ্জ-৫” শীর্ষক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ, বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু।

প্রধান অতিথি মাসুদুজ্জামান মাসুদ বলেন,”নারায়ণগঞ্জ কেবল শিল্প ও ব্যবসার শহর নয় এটি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন। এই শহরের ব্যবসায়ীরা শুধু কর্মসংস্থানই সৃষ্টি করেন না, তারা দেশের অগ্রযাত্রায় অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা মানেই স্থানীয় অর্থনীতি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আগামী জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জের পরিবর্তন, ন্যায্যতা ও টেকসই উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা।”

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ উদ্যোক্তা, সমাজকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নিটিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও ব্যাবসায়ী দুলাল মল্লিক, হোসিয়ারি সমিতির সাবেক সহ-সভাপতি ও বিকেএমইএ পরিচালক জি. এম. হায়দার বাবুল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক ও নারায়ণগঞ্জ জে. এম. এ. এর সভাপতি সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবাণী শংকর রায়, এবং এফসিসিআইসি সদস্য ও ক্লোথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর সাহা।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের ভূমিকা, স্থানীয় অর্থনীতির উন্নয়ন, এবং নারায়ণগঞ্জের অবকাঠামোগত অগ্রগতির দিকগুলো নিয়ে মতামত প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102