মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

না’গঞ্জে আইবিডব্লিউএফ-এর উদ্যোক্তা সম্মেলন আনুষ্ঠানিক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭০ 🪪
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (IBWF)-এর উদ্যোগে আগামী ১১ নভেম্বর, ২০২৫ তারিখে সরকারি তোলারাম কলেজে এক জাঁকজমকপূর্ণ উদ্যোক্তা সম্মেলন (Entrepreneurship Summit 2025) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
শনিবার (২৫ অক্টোবর) সকালে এই উপলক্ষে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজীম।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি উদ্যোক্তা সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন,যেসকল ব্যবসায়ী কর্পোরেট ব্যবসা করেছে আজকে তাঁরাই সফল হয়েছে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ৯০ ভাগ ব্যবসায়ী ব্যবসার শুরুতেই পড়ে যায়। এর প্রধান কারন হচ্ছে ব্যবসা না জেনে করা।এজন্য সকল ব্যবসায়ীকে আমি বলবো লোন,ধার,ঋন যা-ই করেন ব্যবসায় তিন ভাগের এক অংশ বিনিয়োগ করবেন। তিনি ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,আগামী ১১ নভেম্বর কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নতুন ব্যবসায়ী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজনেস সামিটের আয়োজন করেছি। আশা করি নারায়ণগঞ্জের সকল ছাত্র-ছাত্রীরা এই বিজনেস সামিটে অংশগ্রহণ করবে এবং আগামীর বাংলাদেশ গড়তে সাহায্য  সহযোগিতা করবে,ইনশাআল্লাহ।
​বিশেষ অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকা দক্ষিণ জোনের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, “আগামী ১১ নভেম্বর সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয়ে যে সামিট হবে, তাতে আমরা এইচএসসি, অনার্স এবং মাস্টার্স-এর ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানাই। আমি মনে করি যে, এই বিজনেস সামিটে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা ব্যবসার প্রতি আকৃষ্ট হবে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নতুনভাবে এগিয়ে যাবে।”
​সম্মেলনে মূলত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক চেতনা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি করাই মূল লক্ষ্য। আয়োজকরা আশা করছেন, এই সম্মেলন তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ জোনের সেক্রেটারি গোলাম সারোয়ার সাইদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লা, মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো মজিবুর রহমান, নরসিংদী জেলা সভাপতি আবদুল জব্বার, ঢাকা জেলা সভাপতি আবদুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি আব্দুস সাত্তার আনসারী সহ সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102