বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

না’গঞ্জে ২২ গুণী প্রাথমিক শিক্ষককে বিদ্যানিকেতন ট্রাস্টের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩০ 🪪

শিক্ষার ভিত্তি স্থাপনকারী প্রাথমিক শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে নারায়ণগঞ্জের ২২ জন গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বিদ্যানিকেতন হাই স্কুল ও বিদ্যানিকেতন ট্রাস্ট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিদ্যানিকেতন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু, শিক্ষাবিদ ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ট্রাস্ট সদস্য আফজাল হোসেন পন্টি, সমাজসেবক মনির হোসেন খান, ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, পরিচালনা পরিষদের সদস্য প্রদীপ গোপ, আফরোজা আক্তার, পারভেজ শরীফ এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং প্রাথমিক শিক্ষকদের নিঃস্বার্থ প্রচেষ্টার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “প্রাথমিক শিক্ষা একজন শিক্ষার্থীর জীবনের প্রথম সোপান, যেখানে তাদের চরিত্র ও শিক্ষার ভিত সুদৃঢ় হয়। অথচ সমাজে প্রাথমিক শিক্ষকদের অবদান প্রায়শই যথাযথভাবে মূল্যায়িত হয় না। বিদ্যানিকেতনের এই মহতী উদ্যোগের মাধ্যমে একটি অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা হলেও এই পেশায় অনেক সময় শ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। আজ বিদ্যানিকেতনের এই সম্মাননা আমাদের মনে নতুন করে অনুপ্রেরণা ও উদ্দীপনা জোগাবে এবং ভবিষ্যতের জন্য আরও উৎসাহিত করবো”

সংবর্ধিত শিক্ষকরা হলেন, নুরুন্নাহার বেগম, মাহবুবা খানম, ভজনা রানী পাল, সাজেদা আক্তার বীথি, মো. নিজাম উদ্দিন, শুভাশীষ রায়, জেসমিন আক্তার, একেএম খুরশীদ আলম, মোশারাত মোন্তাজীম, সুরাইয়া আক্তার, সালমা আক্তার, সেলিনা মোয়াজ্জেম, মরিয়ম বিন নাহার, অজিত কুমার দাস, হোমায়রা, সিফাত আরা খানম, গৌতম মজুমদার, আরিফা ইয়াসমিন, তাসলিমা আক্তার, সাহিদা আহমেদ, শাম্মী আক্তার ও আঞ্জুমানারা বেগম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা সকলের মন ছুঁয়ে যায়। এই উদ্যোগ প্রাথমিক শিক্ষকদের প্রতি সমাজের সম্মান ও স্বীকৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102