শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দর আমিন মসজিদের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক কবির রুগির স্বাস্থ্যের যত্ন ডাক্তার’রা রাখলেও ডাক্তারের খবর কেউ রাখেনা- এমপি মোহাম্মদ কামাল হোসাইন  শিক্ষা সংস্কার কমিশন গঠন ও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান: মশিউর রহমান রিচার্ড নারায়ণগঞ্জে শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি

নারীর ক্ষমতায়নে সোনারগাঁয়ে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ 🪪
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁয়ে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেলে উলুকান্দী বালুর মাঠে সোনারগাঁও উপজেলা মহিলাদল–এর উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল মুজাহিদ মল্লিক, ১নং সহ-সভাপতি – সোনারগাঁও উপজেলা বিএনপি ও নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী।
সভাপতিত্ব করেন সালমা আক্তার, সভাপতি – সোনারগাঁও উপজেলা মহিলাদল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলাদলের সহসাংগঠনিক সম্পাদক ইয়াছমিন আক্তার, নেত্রী ফাতেমা বেগম, উম্মে হানি, মাসুদা বেগম, নাসরীন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “নারীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ ছাড়া একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। ৩১ দফার মধ্যে নারীর ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102