বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

বিএনপির কেন্দ্রিয় নেতাদের সঙ্গে আবু জাফর আহমেদ বাবুলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪২ 🪪

নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাবুলের অফিসে এ সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সফু।

বৈঠকে তারা নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এসেছে, ভবিষ্যতেও করবে। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি জনগণের সমর্থন নিয়েই জয়লাভ করবে।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমেই আসবে, আর সেই আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কেন্দ্রীয় নেতারা বাবুলকে স্থানীয় জনগণের পাশে থেকে তাদের সমস্যার খোঁজখবর নেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সফু বলেন, ঐক্যই জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি, আমরা আশা করছি বাবুল এই ঐক্যকে ধরে রাখতে পারবেন।

সাক্ষাৎ শেষে আবু জাফর আহমেদ বাবুল কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “দলীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই বিএনপির আসল ভিত্তি।”

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া ও জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি জিসান সুরাইয়া, বরকত উল্লাহ বরকত, জামাল আহমেদ জুয়েল, জহির আহমেদ সোহেল প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102