মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

২৪-এর গণঅভ্যুত্থান হাইজ্যাকের চেষ্টা চলছে: আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৩২ 🪪

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ১৯৭২ সালের বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, আজ একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার অপচেষ্টা চলছে।”

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ডি.আই.টি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানকে বাইপাস করে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে, তবে রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামীর বাংলাদেশ ৭২-এর সংবিধানের আদর্শে নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের আদর্শে পরিচালিত হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা নারায়ণগঞ্জের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের বিভিন্ন সময়ের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102