বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মহিলা দলের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ী গ্রামে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন্নাহার বেগম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দীনা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা ও রোকনুজ্জামান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, উপজেলা মহিলা দল নেত্রী নুলুফা আক্তার, রাবি আক্তারসহ স্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে আগামী প্রজন্মের জন্য একটি রোডম্যাপ। এই দফাগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার ও ন্যায্য শাসন প্রতিষ্ঠিত হবে।

সভায় বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁয়ে এখন জনতার জাগরণ শুরু হয়েছে। নারী সমাজও আজ বিএনপির এই গণআন্দোলনের পাশে রয়েছে।

উঠান বৈঠকে এলাকার শতাধিক নারী অংশগ্রহণ করেন। তারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা সম্পর্কে অবগত হন এবং তৃণমূলে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102