বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১৪ 🪪
গত ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির এক জনসভায় ফ্যাসিস্ট হাসিনার (তৎকালীন প্রধানমন্ত্রী) নির্দেশে পুলিশের বর্বরোচিত হামলায় পঙ্গুত্ব বরণ করেন বিএনপির ত্যাগী কর্মী ইব্রাহিম। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ সালে তিনি মৃত্যু বরণ করেন।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর ইব্রাহিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এই মাহফিলের আয়োজন করেন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম আহমেদ মিঠু, একরামুল কবির মামুনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতা ইব্রাহিমের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আশ্বস্ত করে বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তাদের পাশে আছেন এবং থাকবেন। যখন যেকোনো সহযোগিতা প্রয়োজন হবে, আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দদের জানাবেন, তারা আমাদেরকে অবহিত করবেন। এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শহীদদের যে তালিকা প্রণয়ন করা হবে, ইনশাআল্লাহ সেই তালিকায় অতিশীঘ্রই ইব্রাহিমের নাম অন্তর্ভুক্ত করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102