রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

ফতুল্লায় বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি রশিদের পর এবার আখিল মেম্বার গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামী স্থানীয় ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদের পর এবার ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আখিল উদ্দিন শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আখিল উদ্দিন গ্রেপ্তার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরেক মেম্বার মহিউদ্দিন ভূইয়া। তবে মহিউদ্দিনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা হতে আখিল উদ্দিন মেম্বারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আখিল উদ্দিন শিকদার ফতুল্লার মধ্যনগর এলাকার মৃত মুনসুর আলী সিকদারের ছেলে এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী পালিয়ে যাওয়ার পর পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বারদের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়। কিন্তু ঐসময় আখিল উদ্দিন শিকদার প্যানেল চেয়ারম্যান-১ থাকা সত্বেও রশিদ মেম্বার নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আখিল উদ্দিন মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে বাধা হয়ে দাড়ায় বিএনপির একটি পক্ষ। পরে রশিদ মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে কোটি টাকার মিশনে নামে। রশিদের টাকায় পূর্বের প্যানেল ভেঙে রশিদকে প্যানেল চেয়ারম্যান-১ করে নতুন করে প্যানেল বানানো হয়। তার পর রশিদ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। রশিদ মেম্বারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। চেয়ারম্যান হওয়ার আগে রশিদ গ্রেপ্তার হয়েছিল এবং চেয়ারম্যান হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হয়। রশিদ মেম্বারের পর এবার আখিল উদ্দিন মেম্বার গ্রেপ্তার।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আখিল উদ্দিন শিকদারকে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102