মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নগরীর ৭০ পূজামণ্ডপে না’গঞ্জ মহানগর বিএনপির অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ 🪪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নগরীর অন্তত ৭০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে। শনিবার বিকেলে নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান তুলে দেওয়া হয়। বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা করা হয়েছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার দে, নারায়ণগঞ্জ আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের নেতা পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা, মহিলা দল নেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সিপন সরকার শিখন প্রমুখ।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বলেন, “বিএনপি একটি বড় দল। এই দলের কোনো অশুভ শক্তির জায়গা হবে না। অন্তর্বর্তী সরকারের প্রশাসন সঠিকমতো কাজ না করার কারণে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। তবে, বিএনপি যদি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তবে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতাদের দায়িত্ব দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে। আমরা নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে আছি। প্রতিটি মণ্ডপে নাশকতা প্রতিরোধে এবং নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ১০ জন করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।”

সাখাওয়াত হোসেন খান দৃঢ় কণ্ঠে বলেন, “যে অশুভ শক্তি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বা দেশী-বিদেশী শক্তি কোনো ষড়যন্ত্র বা অপকর্ম করার চিন্তা করে থাকলেও তা ব্যর্থ করে দেওয়া হবে। কোনো অশুভ শক্তিকে নারায়ণগঞ্জে স্থান দেওয়া হবে না। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেখানে যারা হাত দিতে যাবে, তাদের হাত ভেঙে ফেলা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102