সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চর রাজাপুরে কসাই রহমানের অবৈধ মিনি ট্যানারি: দুর্গন্ধে হুমকির মুখে পরিবেশ “মিথ্যা মামলার বেড়াজালে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান: সেই সময় মামুন-সাখাওয়াত-রনির সাথে জেল খেটেছি- আব্দুর রশিদ  সম্প্রীতি ও সেবার আহ্বানে তোলারাম কলেজ পরিবার: দেশবাসীকে অধ্যক্ষের বিশেষ ঈদ শুভেচ্ছা “ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি” কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত শিক্ষার্থী ও সাধারণ জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল ইসলাম তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান নারায়ণগঞ্জবাসীকে চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনুর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে কাশিপুর নাগরিক ঐক্য কমিটির উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ 🪪

সারা দেশের মতো নারায়ণগঞ্জের ফতুল্লাতেও ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ফতুল্লার কাশিপুর নাগরিক ঐক্য কমিটি এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর উদ্যোগে কাশিপুর এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি ঢালী বাড়ি, মহিলা বাজার, খিল মার্কেট এবং ঝোলা পাড়া এলাকার বিভিন্ন নালা ও আবর্জনায় ব্লিচিং পাউডার ছিটানো হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাপ্তাহিক এই কর্মসূচির উদ্বোধন করেন ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহাম্মেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে বিস্তারিত তথ্য ও পরামর্শ দেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু বলেন, “আমাদের এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এডিস মশার বিস্তার রোধ করতে প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল, যুবদল নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ শিবলু, মোহাম্মদ আল-আমিন এবং মোঃ রাজিব। এই উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102