সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো: সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল বলেছেন, সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) থেকে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো যে কোন মুল্যে এই আসন থেকে বিএনপি’র প্রার্থীকে আমরা বিজয় করে আনবো। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র মনোয়নয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

সাদরিল বলেন, আগামী নির্বাচনে আমাদের সবাই দেশের স্বার্থে জনগনের স্বার্থে কাজ করতে হবে যাতে করে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পারি। আমি আমাদের দলের নেতাকর্মীদের বলতে চাই আপনারা ঘরে ঘরে গিয়ে বিএনপি’র প্রার্থীর পক্ষে ভোট চাইবেন । কারন জনগনই আমাদের শক্তি জনগন আমাদের পাশে থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেনা । গনসংযোগকালে সাদরিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় সাদরিল আরো বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ও বিজয় সুনিশ্চিত করতে আহ্বান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজগর, যুবদল নেতা বাবুল, জহির, রনি, আব্দুল হক, মামুন, তাজউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102