বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

না’গঞ্জ উত্তর থানা জামায়াতের উদ্যােগে  সুধী সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উত্তর সাংগঠনিক থানার সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় শহরের  হাজীগঞ্জে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও  মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মঈনুদ্দিন আহমদ বলেন, অনেক বছর পরে হলেও আপনাদের সাথে বসেছি,শুধু আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য।
প্রধান বক্তা মাওলানা আবদুল জব্বার বলেন, অন্যায় অবিচার থেকে বাচার জন্য আল্লাহর আইন ছাড়া বেচে থাকা সম্ভব না। গত আওয়ামী লীগ আমলে আমরা মনে মনে ঘৃনা করতে পেরেছি, কিন্তু এখন সময় এসেছে সরাসরি কাজ করার।আখেররতের তুলনায় দুনিয়ার জিন্দেগী নগন্য। সকল ধর্মের সংরক্ষণ করতে পারে আল ইসলাম। মানুষ চায় কথা নয়,কাজের মাধ্যমে দেখতে। জামায়াতে ইসলামী চায় নেতা বা শাসক নয় বন্ধু হিসেবে খেদমত করতে।ঈমানদাররা আল্লাহর দলের লোক।আগামী দিনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের মা-বোনেরা সম্মানের সহিত থাকবে।এই এলাকায় অনেক সমস্যা আছে, আমরা চেষ্টা করছি এগুলো ফাইন্ড আউট করে সমাধান করার।
সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং এইচ এম নাসির উদ্দিন।
উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাসিক ১১ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম সহ আরো অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102