বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

সোনারগাঁ যুবদল নেতা আশরাফ ভূঁইয়াকে বহিষ্কারের নেপথ্যে ষড়যন্ত্র ফাঁস!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৩ 🪪
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়াকে বহিষ্কারের নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রের দাবি—এক প্রভাবশালী ব্যবসায়ী ও আওয়ামী–জাতীয়পার্টিঘেঁষা গোলজার হোসেনের পরিকল্পিত ষড়যন্ত্রেই আশরাফ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
অভিযোগে বলা হয়, রাজনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে গোলজার হোসেন আশরাফ ভূঁইয়ার জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাবকে ভয় পেয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। অবশেষে সাজানো অভিযোগ কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরে বহিষ্কারের সিদ্ধান্ত আদায় করেন।
এদিকে বিষয়টি আদালতে গড়িয়েছে। জানা গেছে, আশরাফ ভূঁইয়া আদালতে মামলা করে ন্যায়বিচার চেয়েছেন। আদালতে দাখিলকৃত নথিতে তিনি উল্লেখ করেন, “আমি আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছি। দলের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের স্বার্থ রক্ষায় পরিকল্পিত ষড়যন্ত্র করে আমাকে বহিষ্কার করা হয়েছে।”
স্থানীয় যুবদল নেতারা দাবি করেছেন, “এই বহিষ্কার দলকে দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছে। আমরা আদালতের প্রতি আস্থা রাখছি—সত্য প্রকাশ পাবে এবং আশরাফ ভূঁইয়া আবারও তার আসনে ফিরবেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতের এই প্রক্রিয়া শুধু আশরাফ ভূঁইয়ার নয়, বরং সোনারগাঁ যুবদলের ভবিষ্যৎ সাংগঠনিক শক্তির ওপরও বড় প্রভাব ফেলবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102