সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির গ্রামার-বকুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ 🪪

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির গ্রামার। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ৩১ দফা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বাসেডর।

<span;>সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ৩১ দফা বাস্তবায়নে আগামীর অগ্রনায়ক তারেক রহমান বুকলেট বিতরণে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের ইতিহাস। সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলোপ করে একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস। এই যে চোরতন্ত্রের ওয়ারিশি ব্যবস্থা- আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত করেছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রবঞ্চনামূলক যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে, তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বের মধ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। সেই কারণে শেখ হাসিনার সময়ে একটি অবৈধ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।জনতার রক্তের যে প্রত্যাশা বা আকঙ্ক্ষা সেটিকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ- এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কাচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সোহেল আরমান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভুইয়া, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতা রাব্বি জুয়েল,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, বৈদ্দ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব ইকবাল, মাহাবুব আলম লিমন,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু মিয়া,সোহেল,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু ইসলাম, মোগরা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসেম,পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102