সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চর রাজাপুরে কসাই রহমানের অবৈধ মিনি ট্যানারি: দুর্গন্ধে হুমকির মুখে পরিবেশ “মিথ্যা মামলার বেড়াজালে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান: সেই সময় মামুন-সাখাওয়াত-রনির সাথে জেল খেটেছি- আব্দুর রশিদ  সম্প্রীতি ও সেবার আহ্বানে তোলারাম কলেজ পরিবার: দেশবাসীকে অধ্যক্ষের বিশেষ ঈদ শুভেচ্ছা “ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি” কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত শিক্ষার্থী ও সাধারণ জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল ইসলাম তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান নারায়ণগঞ্জবাসীকে চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনুর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

ছয় সন্তানের জন্ম দিলেন সিদ্ধিরগঞ্জের  প্রিয়া, নবজাতকদের নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ 🪪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক বিরল ঘটনায় প্রিয়া নামের এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এই ছয় নবজাতকের জন্ম হয়।

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং তিনজন মেয়ে। তবে, অপরিণত বয়সে জন্ম হওয়ায় এবং ওজন কম থাকায় নবজাতকদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের নবজাতক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে, এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। প্রিয়া গর্ভধারণের ২৭ সপ্তাহ পার করছিলেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে পাঁচ সন্তান গর্ভে থাকার কথা জানতে পেরেছিলেন তারা।

ফারজানা আরও জানান, গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বড় বোন লিপির বাসায় আসেন। সেখানে তিনি মনোয়ারা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। শনিবার রাতে প্রিয়ার ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং রোববার সকালে তিনি ছয় সন্তানের জন্ম দেন।

ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন নিশ্চিত করেছেন যে, সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন। বাচ্চাগুলো অপরিপক্ক ছিল এবং তাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। তিনি আরও জানান, ঢামেক এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় তিন নবজাতককে রাখা সম্ভব হয়েছে। বাকিদের বেড খালি হলে এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। বর্তমানে দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনায় একদিকে যেমন আনন্দ ও বিস্ময় তৈরি হয়েছে, তেমনি নবজাতকদের সুস্বাস্থ্য কামনায় চিন্তিত স্বজন ও চিকিৎসকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102