বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩০৪ 🪪

জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি)-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, কৃষিবিদ এবং ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে গঠিত এই দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি কফি হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পথচলা শুরু হয়।

সংবাদ সম্মেলনে দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মেহেদী হাসান। তিনি বলেন, “বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে রয়েছে সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের অনুপ্রেরণা, যেখানে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি মানুষ আহত হন। আপামর জনসাধারণ একটি সুবিচারভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও আজ সেই বিপ্লবের চেতনা চরম হুমকির মুখে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শক্তি চোখ রাঙ্গাচ্ছে ও বিভিন্ন নামে বার বার ফিরে আসার চেষ্টা করছে। দায়িত্বশীলদের দায়হীন আচরণ ও কর্মের কারণে জনমনে আবারও ফ্যাসিস্ট জামানার ভীতি স্পষ্ট। জন আকাঙ্ক্ষা আজ উপেক্ষিত ও হুমকির মুখে।”

এই প্রেক্ষাপটে দেশের জন্য কাজ করার ব্রত নিয়ে নতুন দল গঠনের কথা জানিয়ে মেহেদী হাসান বলেন, “আমরা কিছু দেশপ্রেমিক নাগরিক ন্যায্য অধিকার, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি) গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দল হবে গণমানুষের দল এবং জন আকাঙ্খার প্রতিচ্ছবি।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) মোঃ রাজিবুল হাসান, জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা সাজ্জাদ হোসেন ইউনুস, শ্রমিক নেতা মোঃ শাহাদাৎ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী আনিকা তাসলিম খান, মোঃ আবুল হাসনাত এবং ক্যাপ্টেন (অবঃ) মোঃ শফিকুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102