সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১২ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় এমপি পুত্র ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা।

কর্মসূচির অংশ হিসেবে, আবুল কাউসার আশা মদনপুর বাসস্ট্যান্ডের পথচারী, দোকানদার, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন যানবাহনের যাত্রীদের মাঝে রাষ্ট্রীয় সংস্কারের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই রূপরেখার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করাই ছিল এর মূল লক্ষ্য।

শুধু রাজনৈতিক প্রচারণাই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও একাধিক কর্মসূচি পালন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে মদনপুর ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আশা। পাশাপাশি, করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। স্থানীয় তরুণ সমাজ, রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় আবুল কাউসার আশা বলেন, “তারেক রহমানের ৩১ দফা দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একটি সুনির্দিষ্ট রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই এই রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন সম্ভব। রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করাও আমাদের কর্তব্য।” তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, আমরাও তাঁর আদর্শের সৈনিক হিসেবে জনগণের কল্যাণে বৃক্ষরোপণ করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাঈদ শিকদার সানি, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল আহম্মেদ, সদস্য তাইজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমপি পুত্র আশার এই সমন্বিত উদ্যোগকে স্থানীয় জনসাধারণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এলাকাবাসীর মতে, রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102