বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫৭ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবক রতনকে (৩৮) গলাকেটে হত্যার ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। গ্রেপ্তারকৃত আসামির নাম আল ইসলাম (৪০)। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে জেলার রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গত ১৭ জুন সোনারগাঁওয়ে খালপাড় থেকে রতনের গলাকাটা মরদেহ উদ্ধারের পর ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। কোনো সুস্পষ্ট ক্লু না থাকায় র‍্যাব-১১ এই নৃশংস হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৯ জুন দিবাগত রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানার উত্তর মোগরাকুল তারাব এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত আল ইসলামকে সফলভাবে গ্রেপ্তার করা হয়। আল ইসলাম রূপগঞ্জ থানার বরাবো কামাল নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

উল্লেখ্য যে, গত ১৭ জুন, মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধ থেকে রতন (৩৮) নামের ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102