শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

খালেদা-তারেককে নিয়ে আপত্তিকর মন্তব্য: যুবলীগ কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৯ 🪪

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জে জুয়েল রানা নামে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু। আদালত অভিযোগ আমলে নিয়ে জুয়েল রানার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের নাসিরউদ্দিনের ছেলে ও যুবলীগ কর্মী জুয়েল রানার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ভিডিওতে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানের বিরুদ্ধে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

ভিডিওতে জুয়েল রানা নিজেকে তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করেন এবং তার এলাকায় কেউ বিএনপি করলে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও জুয়েল রানা এলাকায় অবস্থান করছিলেন এবং নিজেকে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানের ফুফাতো ভাই পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তবে, তার আপত্তিকর মন্তব্যের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

মামলা পরিচালনায় ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর।

মামলা দায়েরের সময় বাদী নাজমুল হাসান বাবুর সাথে আরও উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম আপেল, রফিকুল ইসলাম রকি, উজ্জ্বল আহমেদ, নাছির মাদবর, শাকিল মোল্লা, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লেলিন আহমেদ, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মো. ফয়সাল ইসলাম, কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সোহেল, তানভীর, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত, জুয়েল, রিদয়, মিদুল, পারভেজ, ফতুল্লা ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জিহাদ, আবু রায়হান, শান্ত এবং এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা মাসুম বিল্লাহ ও লিয়ন মোহাম্মদ আকাশ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102