সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

জেলা প্রশাসকের নির্দেশে একদিনেই ১৯ ট্রাক বর্জ্য অপসারণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭০ 🪪

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আজ শহর ও সিটি কর্পোরেশন এলাকার ছয়টি প্রধান সড়ক ও সড়কদ্বীপ থেকে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করেছে। দিনব্যাপী এই অভিযানে মোট ১৯ ট্রাক ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চারটি ট্রাক ও একটি বুলডোজার ব্যবহার করে দিনভর এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। অভিযান চালানো হয় জেলার চানমারি নতুন সড়কের উভয় পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সাইনবোর্ডমুখী মহাসড়কের সড়কদ্বীপ এবং ফতুল্লা স্টেডিয়ামের সামনের সার্ভিস লেনে।

যেখান থেকে যতো বর্জ্য অপসারণ:

  • ফতুল্লা স্টেডিয়াম সম্মুখস্থ সার্ভিস লেন: ১০ ট্রাক

  • চানমারি নতুন সড়কের তল্লা এলাকা (বৃক্ষরোপণের স্থান): ৪ ট্রাক

  • চানমারি নতুন সড়কের পার্শ্ববর্তী এলাকা: ২ ট্রাক

  • জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ সড়কদ্বীপ: ১ ট্রাক

  • জেলা আনসার কমান্ডেন্টের দপ্তরের সামনে: ১ ট্রাক

  • হাজীগঞ্জগামী সড়কের বৃক্ষরোপণ এলাকা: ১ ট্রাক

শুধু বর্জ্য পরিষ্কারই নয়, এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের নগরের পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জানান, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন, এই কর্মসূচির অধীনে এখন পর্যন্ত প্রায় ১১০ ট্রাক আবর্জনা অপসারণ করা সম্ভব হয়েছে, যা নগরীকে পরিচ্ছন্ন রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102