সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৯৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার যাত্রীকে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ধাওয়া খেয়ে বাড়িতে আত্মগোপন করেও শেষরক্ষা হয়নি শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডলের। বৃহস্পতিবার (১৩ জুন) গভীর রাতে পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় তাকে মাসদাইরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী মন্ডল শহরের উত্তর মাসদাইর এলাকার ফারুক মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক একটার দিকে মেহেদী মন্ডল এক অটোরিকশার যাত্রীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে কাছাকাছি থাকা টহল পুলিশ ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মেহেদী দৌড়ে নিজ বাড়িতে প্রবেশ করে ভেতরে লুকিয়ে পড়ে।

পরে পুলিশ সদস্যরা মেহেদীকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা বাঁধা দেয়। মেহেদীর বাবা ফারুক মন্ডল, তার মা ও চাচা ডালিম মন্ডল পুলিশকে ঢুকতে বাধা দেন এবং তাকে আড়াল করার চেষ্টা করেন। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে ছিনতাইকারী মেহেদীকে গ্রেপ্তারের জন্য জোরালো দাবি জানালে পুলিশ বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “একটি ছিনতাইয়ের অভিযোগে মেহেদী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102