সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

কেন্দ্র থেকে নতুন সদস্যদের জন্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৮৮ 🪪

সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর শাখায় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে গতিশীল করতে চায় বিএনপি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জুন ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জন্য সদস্য ফরম হস্তান্তর করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছ থেকে সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম বই গ্রহণ করেন।

কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যেকোনো সময়ের চেয়ে এখন বেশি ঐক্যবদ্ধ। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে এই সদস্য সংগ্রহ অভিযানকে সফল করে তুলব এবং নারায়ণগঞ্জের মাটিকে বিএনপির এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করব, ইনশাআল্লাহ।”

ফরম হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপি নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102