বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একসাথে কাজ করার আহবান সাদরিলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩২৫ 🪪

সিদ্ধিরগঞ্জে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁও থানার বিএনপির নেতাকর্মীদের নিয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ঈদ পুর্ণমিলনীর আয়োজন করা হয়েছে।

সোমবার বাদ জোহর সিদ্ধিরগঞ্জে তার নিজ বাসভবন মুক্তিযুদ্ধো নিবাসে এ আয়োজন করা হয়। পবিত্র হজ্ব পালনের জন‍্য তিনি পবিত্র মক্কা মদিনায় অবস্থান করার কারনে তার সুযোগ‍্য সন্তান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব কায়সার রিফাতের সার্বিক তত্ত্বাবধায়নে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক কাউন্সিলার গোলাম মুহাম্মদ সাদরিল নারায়ণগঞ্জ বাসীসহ সকল নেতাকর্মীর কাছে দোয়া কামনা করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমার পিতা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন নির্বাচন করবে। আপনারা সকলে তার জন্য কাজ করবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে গোলাম মুহাম্মদ সাদরিল আরও বলেন, তিনি ও তার পিতা নারায়ণগঞ্জ বাসীর সেবায় সবসময় কাজ করে যাবেন। জনগণের যে কোন সমস্যায় তার পরিবার সবসময় পাশে থাকবে।

এ সময় সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102