রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদ আলীর নির্বাচনী ইশতেহার তৈরির ব্যতিক্রমী কর্মসূচি ‘প্রতিশ্রুতি নয়, প্রতিফলনে বিশ্বাসী’স্লোগানে নারায়ণগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ: প্রধান অতিথি ড. তৈমুর আলম খন্দকার সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যা: ৪ দিনেই রহস্য উদঘাটন করলো পিবিআই , গ্রেফতার ৫ বিএনপি নেতা মাসুদুজ্জামান ও মুফতি মনির হোসাইন কাসেমীর সৌজন্য সাক্ষাৎ সোনারগাঁয়ের ছেলে সোহেলের স্পন্সরশীপে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ফতুল্লায় বিগ ব্যাশ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহিদুল্লাহ বন্দরে আবু জাফর বাবুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ১৫ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৫ আসনের  প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের গণসংযোগ 

ত্বকী হত্যা: ১৪৭ মাসের প্রতিবাদ—নারায়ণগঞ্জে মোমশিখা প্রজ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২০৬ 🪪

নারায়ণগঞ্জে স্কুলছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১৪৭ মাস পূর্তিতে আজ সন্ধ্যা ৭টায় আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের সামনে মোমশিখা প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী অপহৃত হন এবং ৮ মার্চ তাঁর লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্যের ভাতিজা আজমেরী ওসমান ও তার সহযোগীরা ত্বকীকে নির্মমভাবে হত্যা করে।

প্রতি মাসের ৮ তারিখে ত্বকী হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। আজকের কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন দলের জেলা আহ্বায়ক কমরেড নিখিল দাস। তিনি বলেন,
“ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের বিচারহীনতার কালো দৃষ্টান্ত। এই হত্যাকাণ্ড শুধু একজন মেধাবী ছাত্রকে নির্মমভাবে হত্যার ঘটনা নয়, বরং একটি গোটা সমাজকে নিস্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা। আমরা এই বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকব যতদিন না প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়।”

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ জানান, ত্বকীর স্মরণে প্রতিবছর এবং প্রতিমাসেই তারা কর্মসূচি পালন করে আসছেন এবং বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102