মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিক্রি হবে না, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না’: নারায়ণগঞ্জে বাসদের পথসভা নারায়ণগঞ্জে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ: প্রধানমন্ত্রীর কাছে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না’: মাওলানা আবদুল জব্বার বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার স্থায়ী সদস্য হলেন চার সাংবাদিক অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন  রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাসিকের সীমানা বর্ধিতকরণ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

জামপুর ইউনিয়ন বিএনপি’র দাবী অবিলম্বে গনতান্ত্রিক সরকার গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৪২ 🪪
অবিলম্বে নির্বাচন দিয়ে গনতান্ত্রিক সরকার গঠনের দাবী জানিয়েছেন সরকারের নিকট জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার (৫ জুন) সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, ঈদ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে এ দাবী জানান বক্তরা।
জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে  সোনারগাঁও উপজেলা বিএনপি ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ইস্তেহার বাস্তবায়নে তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সুসংগঠিত ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে এবং ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে।
অনুষ্ঠানের সভাপতি স্থানীয় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার বলেন, বিএনপি আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করে। তাই এখানের জনগন বিএনপি’র সাথে ঐক্যবদ্ধ। তিনি অনতিলম্বে সরকারের নিকট নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন।
এ সময় জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুল হক, সাবেক ছাত্রদল নেতা মমিন উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মুরশেদ, জামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মেম্বার, সহ-সভাপতি সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক আল আমিন, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সভাপতি আমান উল্লাহ বক্তব্য রাখেন। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ শত শত এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি সহস্রাধিক মানুষের মাঝে বিতরণ করা হয় এবং কাঠ ও ফল-ফলাদির চারা গাছ বপন করেন এবং সকলের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102