শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ সফল করতে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান

ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা এস এম আসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১২৪ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসী, প্রবাসী এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এসএম আসলাম।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসব উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই উৎসবের মূল চেতনায় উজ্জীবিত হয়ে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমি দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।”

শ্রমজীবী ও মেহনতী মানুষের প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়ে এসএম আসলাম বলেন, “যারা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, সেই সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। এই আনন্দঘন দিনে তাদের মুখেও হাসি ফুটুক, এই কামনা করি।”

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি দলের শীর্ষ নেতৃত্বের প্রতিও শ্রদ্ধা ও শুভকামনা জানান। তিনি উল্লেখ করেন, “আমি দলের চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। একইসঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

তিনি আশা প্রকাশ করেন, এই উৎসবের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সহানুভূতির বন্ধন আরও দৃঢ় হবে এবং মানুষে মানুষে সম্প্রীতি বাড়বে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102