শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

কোরবানির পশুর হাটের নিরাপত্তা পরিদর্শনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৯৮ 🪪

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার কোরবানির পশুর হাটগুলো আজ (বৃহস্পতিবার, ০৫ জুন) পরিদর্শন করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল হাটগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার পশুর হাটগুলোর বর্তমান পরিস্থিতি, ইজারাদারদের গৃহীত পদক্ষেপ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাটগুলোতে যানজট নিরসন, জাল টাকা শনাক্তকরণ, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধ এবং সার্বিকভাবে একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপারের সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহীনুর আলম-সহ জেলা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ।

পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শনে পশুর হাটের ইজারাদার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং তারা পুলিশ প্রশাসনের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ তৎপর থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102