বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জাকির খানের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১৯ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

এক শুভেচ্ছা বার্তায় জিয়াউর রহমান জিয়া বলেন, “পবিত্র ঈদুল আজহার এই মহিমান্বিত ও আনন্দঘন মুহূর্তে আমি নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এই বিশেষ দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। একইসাথে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ প্রার্থনা করছি।”

ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবের তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, কোরবানি এবং ঐক্যের শিক্ষা দেয়। আসুন, আমরা সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একে অপরের পাশে দাঁড়াই। সমাজের অসহায় ও দুস্থ মানুষের প্রতি অনুভূতির হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে আত্মনিয়োগ করি।”

জাকির খানের পক্ষ থেকে প্রেরিত এই বার্তায় জিয়াউর রহমান জিয়া দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পরিশেষে, তিনি সকলকে শ্রদ্ধাবোধ বজায় রেখে ঈদ উদযাপনের আহ্বান জানান, যাতে এই পবিত্র উৎসব সকলের জন্য নিরাপদ ও আনন্দময় হয়ে ওঠে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102