বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩২৯ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বস্তরের নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। এক শুভেচ্ছা বার্তায় তিনি এই উষ্ণ অভিনন্দন জানান।

বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।” তিনি দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

এই আনন্দঘন মুহূর্তে তিনি বিশেষভাবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। একইসাথে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন তিনি।

সজল তার বার্তায় দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানান এবং এই উৎসবমুখর পরিবেশে সকলের সুখ-শান্তি ও নিরাপদ জীবন প্রত্যাশা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদের ত্যাগের শিক্ষা ধারণ করে সকলে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102