বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আব্দুল কাদের স্বপনের উদ্যোগে ২৫নং ওয়ার্ডে দোয়া ও খাবার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০৮ 🪪

বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বন্দর ২৫নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আব্দুল কাদের স্বপনের উদ্যোগে এক দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩রা জুন) বাদ জোহর নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আওতাধীন লক্ষনখোলা এলাকায় বন্দর থানা কৃষকদলের ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

২৫নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আব্দুল কাদের স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃ এনামুল হক স্বপন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মোঃ সাইফুদ্দিন মাহমুদ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, সহ-সভাপতি মোঃ তপু আহমেদ, বন্দর থানা কৃষকদলের আহ্বায়ক জিয়াউর রহমান লিটন এবং বন্দর থানা কৃষকদলের সদস্য সচিব হাসিব হাসান শান্ত।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজুল করিম খোকন, সদস্য মোঃ মুনহাজ, মোঃ সাইফুল হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মামুন, মোঃ কামরুল হোসেন, সামছুল হক সামুসহ কৃষক দল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও নেক হায়াৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে রান্না করা তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102