সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

৫শ টাকা নিয়ে ভুল লোককে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যায় – সেলিম প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭২ 🪪
জাপানা-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, ৫শ টাকা নিয়ে ভুল লোককে ভোট দেওয়ার কারণে দেশ ও জাতি ধ্বংস হয়ে যায়। কিছু লোকের ভুলের কারণে পুরো দেশের ২০ কোটি মানুষকে ভুক্তভোগী হতে হ। ফলে আপনারা টাকা নিলেও ভোট দেবেন সৎ লোককে। 
মঙ্গলবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত থেকে বের হয়ে তিনি গণমাধ্যমে এ কথা বলেন।
সেলিম প্রধান বলেন, রূপগঞ্জবাসীকে আমি একটা কথা বলতে চাই, আগামীতে নির্বাচনের সময়ে যেকোন দল ভোট চাইতে আসলে টাকা যা দিবে সব রেখে দিবেন। কিন্তু ভোট দেওয়ার সময় এবার ভুল করবেন না। সঠিক ব্যক্তিকে ভোট দিবেন।
তিনি বলেন, রূপগঞ্জবাসীর কপাল খারাপ। এক গাজী রূপগঞ্জকে যেভাবে ধ্বংস করে গেছে। এই ৫ আগস্টের পরে ভেবেছি পুলিশ-প্রশাসন আগের তুলনায় ভালো হবে। কিন্তু কিছু হয়নি। তারা আগের চেয়েও খারাপ হয়েছে। বাংলাদেশে যে কোন জায়গা থেকে অবৈধ অস্ত্র সবচেয়ে বেশি আছে রূপগঞ্জে। দেশের যে কোন উপজেলা থেকে সন্ত্রাসী বেশি আছে রূপগঞ্জে। আগের তুলনায় এর সংখ্যা আরও কয়েকগুণ বেড়ে গেছে। দেশটা কি এ কারণে আপনারা স্বাধীন করেছেন।
তিনি আরও বলেন, রূপগঞ্জে বিগত ১৬ বছরে কেউ কোন কথা বলতে পারছে। একমাত্র আমি কথা বলেছি। আর এখন নেতার অভাব নাই। কথায় কথায় বলে আমি বড় দল। আমি তাদের বলি, বড় দলকে তো আপনারা ডুবাইতাছেন। যেই মানুষের নিয়ত খারাপ। এ দেশে যে মানুষের নেতাগীরী শুরু হয় চুরি-ডাকাতি দিয়ে, তাহলে দেশ আর জাতি কি পাবে। রাজনীতিক ব্যক্তিরা রাজনীতি করে বলে মনে কইরেন না দেশটা শুধু আপনার। এ দেশের প্রতিটা নাগরিক দেশের মালিক।
তিনি আরও বলেন, ‘রূপগঞ্জ থানায় আমার নামে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দিয়েছে। অথচ ওই জায়গার মালিক আমি। আমি নাকি আমার জায়গায় চাঁদাবাজি করি। এ কথা বলতেও আমার লজ্জা লাগে। আমার মত লোক ৫লাখ টাকা দাবি করেছি, বিষয়টা না হেসেও পারলাম না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102