শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

কাঁচপুরে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়কারী ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮২ 🪪

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী হয়রানি প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকেলে পরিচালিত এই অভিযানে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি পরিবহন সংস্থার তিনজন কর্মীকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর একটি দল কাঁচপুর সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তের বিভিন্ন বাস কাউন্টারে এই আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, বেশ কয়েকটি পরিবহন কাউন্টারে ঈদকে পুঁজি করে স্বাভাবিক সময়ের চেয়ে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে শান্তি পরিবহন ও চয়েস পরিবহনের সাথে যুক্ত আব্দুর রহিম মিয়া, হারুন অর রশীদ আকন্দ এবং বিজয় চন্দ্র রায় নামের তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন যাত্রীকে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও করেন সেনা সদস্যরা।

অভিযান প্রসঙ্গে সেনাবাহিনী জানান, “সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় একটি শাস্তিযোগ্য অপরাধ। যাত্রীদের সুবিধার্থে এবং ঈদযাত্রা নিরাপদ ও হয়রানিমুক্ত করতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের অভিযান ঈদ মৌসুমে অসাধু পরিবহন ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সহায়ক হবে।

পরে আটককৃত তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102