শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

না’গঞ্জে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে স্বাস্থ্য সচিবকে গিয়াসউদ্দিনের চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৬২ 🪪

নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। এ লক্ষ্যে গত ২৫ মে তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, রাজধানী ঢাকার অত্যন্ত নিকটবর্তী এবং শিল্প-সাহিত্য ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলার জাতীয় পর্যায়ে গুরুত্ব অপরিসীম। ৬৮৪.৩৫ বর্গকিলোমিটার আয়তনের এই জেলায় একটি সিটি করপোরেশন, পাঁচটি পৌরসভা এবং ৩৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে, যেখানে প্রায় এক কোটি মানুষ বসবাস করেন। এই বিপুল জনগোষ্ঠীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবি হয়ে উঠেছে বলে তিনি মনে করেন।

গিয়াসউদ্দিন তার আবেদনে আরও জানান, ২০২২ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ সরকার ‘নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’ স্থাপনের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই সিদ্ধান্ত এখনও আলোর মুখ দেখেনি। তাই, জনস্বার্থ বিবেচনায় বিষয়টি জরুরি ভিত্তিতে গুরুত্ব দিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি স্বাস্থ্য সচিবের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আবেদনের সঙ্গে তিনি ২০২২ সালের ওই সরকারি প্রজ্ঞাপনের একটি অনুলিপিও সংযুক্ত করেছেন, যা তার দাবির সপক্ষে জোরালো প্রমাণ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এই সাবেক জনপ্রতিনিধি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102