বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে গোগনগর ইউনিয়ন বিএনপির দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৪ 🪪

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন গোগনগর ইউনিয়ন বিএনপি এক বিশেষ দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে।

শনিবার, ৩১ মে, বিকেল ৩টায় গোগনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি পরিচালিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক উদ্দিন আহম্মেদ, ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং গোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102